সারাদেশ

নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: • ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিঠুন সরকার নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত ভুট্টু সরকারের ছেলে। তিনি মামলা নং ৯৩৪/২০, জিআর নম্বর ১২৪/২০ (নল) মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। এছাড়া আসামি মিঠুন সরকারের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় প্রায় ১২ থেকে ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

পূর্ণ সংস্করণে পড়ুন