সারাদেশ
লাকসামে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নিষিদ্ধ সংগঠন কর্তৃক পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের নেতৃত্বে লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএপির সহ-সভাপতি ডাঃ নুর উল্ল্যাহ রায়হান, ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহম্মদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গংগঠনের নেতৃবৃন্দ।