সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা।

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি • ২২ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
ছবি সংগৃহীত।

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ২১ নভেম্বর সকাল ১১টায় উপজেলার শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয় নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নন্দীগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম সরকার।

সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরাইট মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন। ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক পদে অপর দুই প্রার্থী ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বাবু,এবং খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী,উপজেলার শিক্ষক সমিতির কার্যক্রমে অগ্রগতি এবং শিক্ষার মানোন্নয়নে নন্দীগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম সরকারকে সমর্থন জানিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

এদিকে উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব পদে চোরাইট মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে সমর্থন জানিয়ে সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন।

ফুলবাড়ী উপজেলার শিক্ষক সমিতির নবগঠিত ১১-সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ৬মাস মেয়াদে গঠন করা হয়েছে,আগামী ৩০ শে নভেম্বর থেকে নবগঠিত এ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে শিক্ষক সমিতির দায়িত্বভার গ্রহণ করবে।

পূর্ণ সংস্করণে পড়ুন