উত্তম সাহা, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় পায়ে অস্ত্রোপচার হওয়া এক শিশুর চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং অস্ত্রোপচার-পরবর্তী ওষুধের ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাস (সুমিত) এর উদ্যোগে উপজেলা প্রশাসন, হাতিয়ার পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাস (সুমিত) এর উদ্যোগে উপজেলা প্রশাসন, হাতিয়ার পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। শিশুটি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে উপজেলা প্রশাসন।