জাতীয়
দিনাজপুরে সংবাদ সংগ্রহে সাংবাদিককে প্রাণনাশের হুমকি-প্রতিবাদে সংবাদ সম্মেলন।
আসাদুর হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকার গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে গত ১৯ নভেম্বর দুপুরে চোরাইকৃত বাইসাইকেলের সংবাদ সংগ্রহে গেলে মাই টিভির প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু এবং দৈনিক ঢাকা পত্রিকার প্রতিনিধি মোঃ মেহেদী হাসানকে অকাট্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম সাজু।
ঘটনার পর মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু তাঁর ফেসবুক ভেরিফাইড পেইজে গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম সাজু কর্তৃক সাংবাদিকদের অকাট্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি তুলে একটি স্ট্যাটাস দেন।
এই ঘটনার পর গতকাল সোমবার মাইটিভির প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে গতকাল সোমবার গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেন। পরবর্তীতে মাই টিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেন শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম সাজু।
যাঁর প্রতিবাদ জানিয়ে আজ ২৪ নভেম্বর ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে মাইটিভির প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মাইটিভির প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু জানান গত ১৯ নভেম্বর ইং তারিখে ফুলবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকায় একজন বাইসাইকেল চোরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেন স্থানীয়রা।
সেখানে আমিসহ বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলাম ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঐ বাইসাইকেল চোরকে তাঁদের হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে,জিজ্ঞাসাবাদে চোর জানাই তাঁর নাম টিটু ইসলাম (২৪) সে পৌর এলাকার কাটাবাড়ি গ্রামের মাসুদ রানার ছেলে চুরির বিষয়ে চোরকে জিজ্ঞাসা করলে চোর টিটু ইসলাম জানাই বাইসাইকেলটি উপজেলার বারাইহাট এলাকার গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এক শিক্ষার্থীর কাছে আছে।
পরবর্তীতে ফুলবাড়ী থানা পুলিশের এস আই মোত্তালেব হোসেনের নেতৃত্বে বাইসাইকেলটি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে আসামিকে হাজির করে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত আসামীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত কযা হয়।
পরবর্তীতে নিউজ সংক্রান্তে আমি ও সহকর্মী মেহেদী হাসান গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম সাজুর কাছে চোরাইকৃত বাইসাইকেল তাঁর শিক্ষার্থীর কাছে কিভাবে আসলো ঘটনার সাথে জড়িত কিনা জানতে চাইলে তিনি আমাকে উল্লেখ করে অকাট্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় যাঁর প্রতিবাদ জানিয়ে আমি আমার ফেসবুক ভেরিফাইড পেইজে ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম সাজুর বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেই।
পরবর্তীতে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করে বিভিন্ন অনলাইন স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে এবং থানায় আমার নামে একটি মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন,আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে ঘটনা পুর্ন তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।